বাংলাদেশ ডাক বিভাগে ১৬৯ পদে নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর
বাংলাদেশ ডাক বিভাগের অধীন বিভিন্ন দপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৬৯টি পদে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস, উপজেলা পোস্টমাস্টার, উচ্চমান সহকারী, স্টেনোটাইপিস্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, পোস্টাল অপারেটর ও অফিস সহায়কসহ বিভিন্ন পদ।
বেতন: পদ ও গ্রেড অনুযায়ী ২০,০০০ থেকে ৬০,৫০০ টাকা।
বয়সসীমা: ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আবেদন ফি: পদভেদে ৫৬, ১১২ ও ১৬৮ টাকা।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://dgbpo.teletalk.com.bd/





আপনার মতামত লিখুন